জাতীয়

মেট্রোরেলের দ্বিতীয় চালান পৌঁছেছে মোংলা বন্দরে

মেট্রোরেলের দ্বিতীয় চালান পৌঁছেছে মোংলা বন্দরে
মেট্রোরেলের দ্বিতীয় চালান পৌঁছেছে মোংলা বন্দরে

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় চালানের আরও ৬ বগি। আজ রোববার (৯ মে) দুপুরে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা বেলিজ পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান গ্রেস’ মোংলা বন্দরের জেটিতে ভিড়ে। বিকেলে এসব কোচ বন্দর জেটি থেকে খালাস শুরু হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এর আগে ২১ এপ্রিল (বুধবার) সকালে জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে দ্বিতীয় চালানের ৬টি বগি নিয়ে বাংলাদেশে রওনা দিয়েছিল ‘এমভি ওশান গ্রেস’। এই নিয়ে মোংলা বন্দরে মেট্রোরেলের দুটি চালান পৌঁছালো।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ৬টি বগি নিয়ে ‘এমভি ওশান গ্রেস’ নামে বেলিজ পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরে এসে পৌঁছায়। আমরা যত দ্রুত সম্ভব খালাস শুরু করব।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ সমুদ্র বন্দর দিয়ে খালাস হবে বলে জানান তিনি। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ