জাতীয়

ইসরায়েলি হামলাকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়ে বাংলাদেশের নিন্দা

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৪ হাজার ছাড়ালো মৃত্যু
ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৪ হাজার ছাড়ালো মৃত্যু

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর্যপুরি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিন পরিবারকে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করারও তীব্র নিন্দা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে ইসরায়েলি কর্মকান্ডের তীব্র সমালোচনা করে এসব কথা বলা হয়।

সেখানে বলা হয়, পবিত্র আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের অধ্যুষিত অংশে ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্মম হামলা ও দখল কার্যক্রম মূলত ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে। এসব কর্মকান্ড মানবাধিকার লংঘন করছে।

ইসরায়েলিদের সন্ত্রাসী কর্মকান্ড ও দখলদারিত্ব পশ্চিমতীরে নতুন হুমকির সৃষ্টি করছে। যা যুদ্ধ পরিস্থিতিতে উষ্কে দিচ্ছে। এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, পশ্চিমতীরে ১৯৬৭ সালের দ্বি-রাষ্ট্র নীতিকে সমর্থন করে বাংলাদেশ। যেখানে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনির রাজধানী। বাংলাদেশ সবসময় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে। ওই অঞ্চলে আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করে সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ