জাতীয়

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, যা গত সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগে সবশেষ ২৪ মার্চ করোনাভাইরাসে এরচেয়ে কম অর্থাৎ ২৫ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৯.৫৮ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ১২ হাজার ৭৬ জনের।

সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য জানা যায়। এরপর ১৮ মার্চ আসে প্রথম মৃত্যুর খবর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ