জাতীয়

র‍্যাবে প্রথমবারের মতো ৪৮ এসপিকে পদায়ন

ছবিঃ DW
ছবিঃ DW

র‍্যাবে সশস্ত্র বাহিনী থেকে ৪৪ শতাংশ ও পুলিশ থেকে ৪৪ শতাংশ সদস্য নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন সশস্ত্র বাহিনীর কোটা পূরণ হলেও পুলিশের কোটা পূরণ হচ্ছিল না। তাই সম্প্রতি পদোন্নতি পাওয়া ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪৮ জনকে প্রথমবারের মতো পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

রোববার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেওয়া হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবে উপ-পরিচালক পদে মেজর পদমর্যাদার ১০৮টি পদ রয়েছে। এর মধ্যে ৭৮ জনের মেজর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আরও ১৪ জনের নিয়োগ প্রক্রিয়াধীন। কিন্তু নতুন ৪৮ জন এসপির কোথায়, কীভাবে পদায়ন করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, র‍্যাব বিধি অনুসারে র‍্যাবের মোট জনবলের বাহিনীভিত্তিক বিভাজন হচ্ছে–পুলিশ বাহিনী- ৪৪%, সেনা-নৌ-বিমানবাহিনী- ৪৪%, বিজিবি- ৬%, আনসার- ৪%, কোস্টগার্ড-১% ও সিভিল প্রশাসন-১%।

এর আগে এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তাকে র‍্যাবে পদায়ন করা হয়নি।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে, সম্প্রতি ২৭ ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারদের পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার পদমর্যাদার এত পদ খালি ছিল না।

এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারাও র‍্যাবে যেতে অনিচ্ছুক ছিলেন। এবার নতুন পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের পদায়ন ও কোটা পূরণ করার জন্য এই পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‍্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইতোমধ্যে বাহিনীটি সফলতার মুখ দেখিয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ