জাতীয়

করোনায় অসম্পূর্ণ প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনায় অসম্পূর্ণ প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ প্রধানমন্ত্রীর
করোনায় অসম্পূর্ণ প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীর কারণে আমরা অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি। এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। এর মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে স্বাস্থ্যের জন্য, কৃষি তার কৃষিতে গবেষণা করবে। ফান্ড থাকতে হবে। গবেষণা করতে হবে। এজন্য বৈজ্ঞানিক, গবেষক রাখতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এনইসি সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) এক হাজার ৫১৫টি প্রকল্পের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। সংসদের আগামী অধিবেশনে জাতীয় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ