জাতীয়

করোনার টিকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন

করোনার টিকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন
করোনার টিকার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন

করোনার টিকার জন্য আবারও ভারত সরকারের দ্বারস্ত হয়েছে বাংলাদেশ। সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্রুত পাঠাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মঙ্গলবার ফোন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্রুত বাংলাদেশে টিকা পাঠাতে অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবগত আছেন। এ সময় আব্দুল মোমেন ভারতে ঘূর্ণিঝড়সহ করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন। এ ছাড়া মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যেহেতু সময়মতো টিকা দিতে পারেনি, সে জন্য বাংলাদেশকে খুব শিগগির টিকা দিতে তিনি এরই মধ্যে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশকে টিকা দিতে যুক্তরাষ্ট্রকে বলার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ জানান। এস জয়শঙ্করও এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবেন বলে আশ্বাস দেন।

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত এর আগে বাংলাদেশকে ৩২ লাখ ডোজ টিকা উপহার দিলেও এখন নিজেদের চাহিদাই মেটাতে পারছে না। তাই তারা টিকা রপ্তানিতে দিয়েছে নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার কারণে টিকা রপ্তানি করতে না পারা সেরামের নির্বাহী প্রধান আদর পুনাওয়ালা মঙ্গলবারই বলেছেন, ভারতকে বাদ রেখে তারা বাইরে টিকা দেওয়ার কথা ভাববে না। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ