জাতীয়

বিমানের সৌদিগামী ফ্লাইট ৫ দিন স্থগিত

বিমানের সৌদিগামী ফ্লাইট ৫ দিন স্থগিত
বিমানের সৌদিগামী ফ্লাইট ৫ দিন স্থগিত

আজ বৃহস্পতিবার থেকে পাঁচদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন‍্য অনুরোধ করা হয়েছে।

আরও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ