জাতীয়

প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে টিকা কিনবে সরকার

প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে টিকা কিনবে সরকার
প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে টিকা কিনবে সরকার

চীনের তৈরি করোনা টিকার প্রতি ডোজ ১০ ডলারে কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে আগস্টের মধ্যে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কিনবে সরকার।

বৃহস্পতিবার (২৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষ অতিরিক্ত সচিব শাহিদা আকতার ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগস্টের মধ্যে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কিনবে সরকার। জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে চীন থেকে।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এক হাজার ১৫৪ জন জনবল নিয়োগ প্রদান এবং ১৩৩ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪১৬ টাকায় জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ-এর কাছ থেকে ৪৮টি যানবাহন (আউটসোর্সিং) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এদিন স্থানীয় সরকার বিভাগের দুটি, স্বাস্থ্য সেবা বিভাগের দুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়। আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ দুই হাজার ৫০০ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকার (জিওবি) দেবে দুই হাজার ১১ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৩৯৩ টাকা এবং বিশ্বব্যাংক, এডিবি, এএফডি ও ইআইবির ঋণ ৪৮৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার ৩৫৭ টাকা। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ