প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী বিশ্বের যেকোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত। কারণ বিশ্ব শান্তি রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন আমাদের শান্তিরক্ষী বাহিনী।
শনিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা নিরাপত্তার জন্য কাজ করেন, তাদেরও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ শান্তি একমাত্র উন্নয়নের পথ, শান্তি একমাত্র নিরাপত্তা পথ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: