জাতীয়

ভারতসহ ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতসহ ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা
ভারতসহ ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে ১১টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ১১ দেশকে ‘গ্রুপ-এ’ ক্যাটাগরি উল্লেখ করে বেবিচক জানায়, দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এসব দেশে কেউ যেতেও পারবে না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা সেসব দেশের বাংলাদেশি দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

এছাড়াও সার্কুলারে আরও ৮টি দেশকে ‘গ্রুপ-বি’ ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে। দেশগুলো হলো- বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত এবং ওমান। এই ৮টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বেবিচক জানায়, কুয়েত ও ওমান থেকে আসা প্রবাসীদের দেশে ফিরেই সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩ দিন থাকতে হবে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলে তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গ্রুপ-বি’র বাকি ৬ দেশ থেকে আসলে যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করে আসতে হবে। তবে বাংলাদেশ থেকে যারা এই ৮টি দেশে যাবেন তাদের জন্য কোনো নির্দেশনা দেয়নি বেবিচক।

‘গ্রুপ-এ’ এবং ‘গ্রুপ-বি’তে উল্লেখিত ১৯ দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও বাংলাদেশে আসতে ইচ্ছুক সবাইকে (১০ বছরের ঊর্ধ্বে) যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে ফিরতে হবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ