জাতীয়

সকাল শুরু প্রশান্তির ঝুম বৃষ্টিতে

সকাল শুরু প্রশান্তির ঝুম বৃষ্টিতে
সকাল শুরু প্রশান্তির ঝুম বৃষ্টিতে

রাজধানীতে ছুটির দিন শনিবারের সকাল শুরু হয়েছে ঝুম বৃষ্টি দিয়ে। এর ফলে নগরবাসীর জীবনে এসেছে স্বস্তির পরশ। কমেছে কয়েক দিনের গরম। রাজধানীর কোনো কোনো রাস্তায় দেখা গেছে জলাবদ্ধতাও।

ঝুম বৃষ্টি ভিজে ও বজ্রপাতের শব্দে শুরু হওয়া সকালে ছিল না সরকারি অফিসগামীদের ভোগান্তি। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের অনেককেই ভিজে অফিসে যেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।

ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ