জাতীয়

সংসদে বাজেটের ওপর আজ সাধারণ আলোচনা শুরু

মন্ত্রিসভায় বাজেট অনুমোদন
মন্ত্রিসভায় বাজেট অনুমোদন

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা আজ রবিবার (৬ জুন) শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদের মূলতবি অধিবেশন শুরু হবে। প্রথম দিনে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে।

আগামীকাল সোমবার সম্পূরক বাজেট পাস হবে বলে কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। করোনা সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত সাধারণ আলোচনা চলবে। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এরপর ১ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে। গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ