চীন থেকে আরও ছয় লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। আজ রবিবার (১৩ জুন) টিকা বুঝে পাবে বাংলাদেশ।
এর আগে শুক্রবার (১১ জুন) সকালে বেইজিং এয়ারপোর্ট থেকে টিকা নিয়ে ঢাকার উদ্দেশে একটি বিমান ছেড়ে আসে বলে জানান ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রথম দফা উপহারের টিকার মতোই এটাও চীনের সিনোফার্মের তৈরি। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: