জাতীয়

আলেম নয়, ৩৫০ এমপির সম্পদের হিসাব চাওয়া উচিত: সংসদে হারুন

বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ
বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ

হেফাজতে ইসলামের ৫৭ জন আলেম বা নেতার নামে দুদক থেকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ। তিনি বলেন, আলেমদের আগে সাড়ে তিনশো এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় হারুন অর রশীদ বলেন, সত্য কথা বললে স্বাভাবিক কারণে অনেকে বেজার হন। সত্য কথাটা আসলেই কঠিন। আমরা আলেম কাকে বলব? আলেম-ওলামা তারাই যারা একেবারে সুনির্দিষ্ট ভাবে কুরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা করেন। কোন মসজিদের ইমাম কিন্তু আলেম নয়।

তিনি বলেন, শীর্ষ প্রায় ৫৭ জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিশ করে সম্পদের হিসাব চেয়েছে। আমি তো মনে করি আগে আমাদের এই সংসদে সাড়ে ৩০০ জন সদস্য যারা রয়েছি সর্বপ্রথম এই সাড়ে ৩০০ এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল। তাহলে এটি সারা দেশের মানুষের কাছে সমাদৃত হত। প্রধানমন্ত্রীর উদ্যোগ মানুষ গ্রহণ করত। প্রধানমন্ত্রী তো বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ