জাতীয়

ভারী বৃষ্টিপাত থাকবে আরও তিন দিন, ৩ নম্বর সতর্কতা সংকেত

বৃষ্টিপাত
বৃষ্টিপাত

সাগরে মৌসুমি বায়ু ও লঘুচাপের জেরে গত দুই দিন ধরে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আরও তিন দিন উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিসহ সারাদেশেই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুন) বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের ৩ তারিখ। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশের মুখ ভারী। মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘এখন বর্ষাকাল, এই সময়ে মৌসুমি বায়ু অনেক সময় মাঝারি ধরনের সক্রিয় থাকে, কখনো কখনো কম সক্রিয় থাকে। এখন মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও তিন দিন পর কিছুটা কমে যাবে।'

তিনি বলেন, ‘বুধবার অতিভারি বৃষ্টিপাতের যে সতর্কবার্তা জারি করা ছিল সেটা হয়তো আজ ওভাবে থাকবে না। তবে ভারি বৃষ্টি থাকবে।’

বুধবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর সতর্ক সংকেত বৃহস্পতিবারও বহাল থাকবে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য আছে। এর সঙ্গে বজ্রমেঘও তৈরি অব্যাহত আছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও জানান নাজমুল হক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ