জাতীয়

'ঝড়ঝাপ্টা-জলোচ্ছ্বাস যাই আসুক আমরা মোকাবিলা করতে সক্ষম'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝড়ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন, বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’-এর মোড়ক উন্মোচন করেন।

সম্মিলিতভাবে কাজ করার কারণেই বাংলাদেশের সব অর্জন উল্লেখ করে শেখ হাসিনা জানান, তার সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটি বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে।

অনেক সংকট মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়েছে। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ