জাতীয়

৪২তম বিসিএসের ভাইভা আবারও স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়

করোনা ভাইরাসের কারণে ৪২তম বিসিএসের বিশেষ ভাইভা আবারও স্থগিত করা হয়েছে। এর আগে গত ৬ জুন থেকে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ ভাইভা চলার কথা ছিল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা নেওয়া কথা ছিলো।

মঙ্গলবার (২২ জুন) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্থগিত ভাইভার সূচি পরে প্রকাশ করা হবে।

এর আগে ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে পিএসসি বলেছিল, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ মে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। পরে ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ