জাতীয়

ব্যয়বহুল শহরের তালিকায় দুবাই-ওয়াশিংটনকে পেছনে ফেলল ঢাকা

ঢাকা শহর / ছবি: ইন্টারনেট
ঢাকা শহর / ছবি: ইন্টারনেট

বিদেশি কর্মজীবীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দুবাই, রোম, ওয়াশিংটনের মতো শহরকে পেছনে ফেলেছে ঢাকা। আর বিদেশি কর্মজীবীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সার চলতি বছরের কস্ট অব লিভিং জরিপে এ তথ্য উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যয়বহুল ২০৯টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪০। গত বছরের একই জরিপে ঢাকার অবস্থান ছিল ২৬ নম্বরে। ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা পেছনে ফেলেছে দুবাই, রোম, ওয়াশিংটন, ব্যাংকক, ডালাসের মতো শহরকে।

থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বিবেচনায় নিয়ে ব্যয়বহুল শহরের বার্ষিক এ তালিকা করেছে মার্সার। হংকং এ তালিকায় গত জরিপে শীর্ষে ছিল। এবার নেমে গেছে দুইয়ে। সবচেয়ে ব্যয়বহুল ১০টি শহরের তালিকায় আরো আছে যথাক্রমে লেবাননের রাজধানী বৈরুত, জাপানের টোকিও, সুইজারল্যান্ডের জুরিখ, চীনের সাংহাই, সিঙ্গাপুর সিটি, সুইজারল্যান্ডের জেনেভা, চীনের বেইজিং ও সুইজারল্যান্ডের বের্ন।

তালিকায় সবচেয়ে কম ব্যয়বহুল শহর কিরগিজস্তানের রাজধানী বিশকেক। বিশকেকের পরেই রয়েছে যথাক্রমে জাম্বিয়ার লুসাকা, জর্জিয়ার তিবলিস, তিউনিসিয়ার তিউনিস ও ব্রাজিলের ব্রাসিলিয়ার নাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ