দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ এপ্রিল ৬ হাজার ২৮ জন শনাক্ত হয়েছিলেন। ৭১ দিন পর আজ সর্বোচ্চ শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন। এ সময়ে ৩০ হাজার ৯৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জনই খুলনার। এছাড়া ঢাকায় ১৩, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২০, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৬ জন নারী। এদের মধ্যে ৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৮৬৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৯২০ জন এবং নারী ৩ হাজার ৯৪৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৬ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৮, ৪১ থেকে ৫০ বছরের ৯, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।