জাতীয়

আজ আবার বসছে সংসদের বাজেট অধিবেশন

জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন

দীর্ঘ ৯ দিন মুলতবির পর আজ সোমবার সকাল ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন।

গত ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন।

গত ২ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। এছাড়া ওই দিন তিনি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়।

আজকের বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনা গত ১৪ জুন শুরু হয়। আগামী ৩০ জুন এ বাজেট পাস করা হবে। এর আগে ২৯ জুন অর্থ বিল, ২০২১ পাস করার কথা রয়েছে। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ