জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পাস হওয়া দুটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (৩০ জুন) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে মহান জাতীয় সংসদে পাস হওয়া দুইটি বিলে সম্মতি প্রদান করেছেন। বিলগুলো হচ্ছে, অর্থবিল ২০২১ এবং নির্দিষ্টকরণ বিল ২০২১।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: