জাতীয়

ঢাকায় এলো মডার্নার ১২ লাখ টিকার ডোজ

ঢাকায় এলো মডার্নার ১২ লাখ টিকার ডোজ
ঢাকায় এলো মডার্নার ১২ লাখ টিকার ডোজ

বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ এর সামনে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, আমেরিকা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে দুবাই থেকে টিকা ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। জানা গেছে, আরও ১৩ লাখ মর্ডানার তৈরি করোনা টিকা শনিবার ঢাকায় এসে পৌঁছাবে।

গত ২৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানান, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

এদিকে কোভ্যাক্সের আওতায় চীনের ২০ লাখ করোনা টিকা ঢাকায় আসছে আজ রাতেই। এ টিকার চালান শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জনিয়েছেন।

তিনি এক বার্তায় জানান, সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রাত পৌনে ৯টায় বেইজিং এয়ারপোর্ট ছেড়ে বাংলাদেশের পথে রওনা হয়। আজ দিবাগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ