জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি: আইএসপিআর
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

গতকাল সোমবার (৫ জুলাই) সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভারতীয় হাইকমিশনার সেনাসদরে এসে পোঁছলে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন। এসময় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান হাইকমিশনার দোরাইস্বামী।

সেনাবাহিনী প্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল শফিউদ্দিন। / কা.ক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ