জাতীয়

এবার ট্রেনে করে ঢাকায় আসবে কোরবানির পশু

এবার ট্রেনে করে ঢাকায় আসবে কোরবানির পশু
এবার ট্রেনে করে ঢাকায় আসবে কোরবানির পশু

আর মাত্র দুই সপ্তাহ পরই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। যেহেতু বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে গোটা দেশে লকডাউন চলছে, তাই সড়ক পথে পর্যাপ্ত কোরবানির পশু রাজধানীতে আসবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। তবে এরই মধ্যে এ উপলক্ষে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

কোরবানির পশু পরিবহনে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে।। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হবে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ