জাতীয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ অবনতি বাংলাদেশের

বাংলাদেশের পাসপোর্ট
বাংলাদেশের পাসপোর্ট

হেনলি প্রকাশিত পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গেল বছর এই সূচকে বাংলাদেশ ছিল ১০০তম অবস্থানে। এ বছর ১০৬তম। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের।

মঙ্গলবার (০৬ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে।

গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্সি পরামর্শক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স প্রতি বছর পাসপোর্ট সূচক প্রকাশ করে। ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।

বর্তমান সূচক অনুযায়ী, আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে লেবানন ও সুদান। দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম অবস্থানে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার তিন দেশ। প্রথম অবস্থানে রয়েছে জাপান, দ্বিতীয়তে সিঙ্গাপুর এবং তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ