জাতীয়

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

পিটার ডি হাস
পিটার ডি হাস

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক পিটার ডি হাসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনিটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ হাস কূটনীতিক হিসেবে ভারতের মুম্বাইসহ আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন।

ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে থেকে আন্তর্জাতিক ও জার্মান বিষয়ে স্নাতক হাস লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে পলিটিকস অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড কম্পারেটিভ গভর্নমেন্ট বিষয়ে এমএসসি করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ