জাতীয়

আগস্টে আসছে পৌনে ২ কোটি টিকা

আগস্টে আসছে পৌনে ২ কোটি টিকা / ছবি: ইন্টারনেট
আগস্টে আসছে পৌনে ২ কোটি টিকা / ছবি: ইন্টারনেট

আগামী দেড় মাসে দেশে আরো পৌনে দুই কোটি করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কর্মসূচি পরিদর্শন শেষে আজ এ তথ্য জানান।

তিনি জানান, আগস্ট মাসে ফাইজারের আরো ৬০ লাখ টিকা দেশে আসবে। এছাড়াও একই মাসে চীনের সিনোফার্ম ও অক্সফোর্ড-অ্যস্ট্রাজেনেকার টিকাও পাওয়া যাবে। সরকারের কেনা এবং কোভ্যাক্স এর আওতায় এসব টিকা আসবে বলে জানান জাহিদ মালেক। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ সচেতন না হলে এই সংক্রমণ কোনভাবেই কমানো সম্ভব না। করোনা রোগী বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকায় ৫ ফিল্ড হাসপাতাল তৈরির জন্য জায়গা বাছাইয়ের কাজ চলছে। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলায়ও হাসপাতালের শয্যা বাড়ানোর চিন্তা করছে সরকার।

দেশে আগামী ডিসেম্বরের মধ্যে আরো ১০ কোটি ডোজ করোনার টিকা আসবে। বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদকে আরো জানান, এছাড়াও আগামী বছরের মাঝামাঝি আসবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের ৭ কোটি ডোজ টিকা।

অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবার কিংবা শনিবারের মধ্যেই কোভ্যাক্সের আওতায় ২৫ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছাবে। এছাড়া, চীন থেকে ২০ লাখ কেনা টিকা আসবে আগামী সপ্তাহেই।

গত ৩০ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় ডিসেম্বরের মধ্যে আরো ১০ কোটি ডোজ করোনার টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ পাবে প্রায় আরো ৬ কোটি টিকা। আর চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা বাংলাদেশ কিনবে এ সংক্রান্ত চুক্তিও হয়েছে।

আগামী বছর নাগাদ সারাদেশে ৮০ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ