জাতীয়

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ট্রেনের টিকেট
ট্রেনের টিকেট

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু আর সারাদেশে ট্রেন চলবে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে। আর এ জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টিকিট। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে। ঈদযাত্রার সব আন্তঃনগর ট্রেনের টিকিট ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই পর্যন্ত পাওয়া যাবে। এটি বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপে অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতীত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন অর্ধেক আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ কমাতে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ