জাতীয়

বৃহস্পতিবার থেকে ৮ দিন অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

অভ্যন্তরীণ ফ্লাইট রুটে বিমান
অভ্যন্তরীণ ফ্লাইট রুটে বিমান

চলমান কঠোর লকডাউন শিথিল করায় সরকার ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সমস্ত অভ্যন্তরীণ গন্তব্যে বিমান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) জারি করা বিমান পরিবহন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এর আগে স্থানীয় রুটে স্থগিতকৃত সকল প্রতিষ্ঠানের সব ধরনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা ১৫ জুলাই বিএসটি ০০:০১ থেকে ২৩ জুলাই ০০:০৬ বিটিএস পর্যন্ত তুলে নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সকল এয়ার অপারেটরের সকল ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

মেডিভেক, মানবিক সাহায্য ও ত্রাণ কাজের এবং পণ্যবাহী বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে এতে বলা হয়।

সিএএবি বিমান অপারেটরদের এই ধরনের ফ্লাইটের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং এয়ারক্রাফ্ট এবং গ্রাউন্ট ফ্লাইটে স্ট্যান্ডার্ড রোগ জীবানু শুন্যকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব পদ্ধতি কঠোরভাবে বজায় রাখতে ও অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আরও দুটি অপারেশনাল প্রাইভেট ক্যারিয়ার - ইউএস-বাংলা এয়ারলাইন এবং নভোএয়ার এই পুনরায় শুরুর জন্য ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।

১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন চট্টগ্রামে পাঁচটি, দুটি কক্সবাজার, সাতটি সৈয়দপুর, ছয়টি করে যশোর এবং চারটি করে সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন।

বিমান সংস্থার কর্মকর্তারা জানান, একই সময়ে নভোএয়ারের বিমান প্রতিদিন ছয়টি করে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর, চারটি করে বারিশাল, তিনটি সিলেট এবং দুটি কক্সবাজারে চলাচল করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ