জাতীয়

করোনা টিকার বয়সসীমা ১৮ করার পরিকল্পনা

জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকার বয়সসীমা ১৮ করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ১৯ আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি শেড উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সরকারের কাছে ৪৫ লাখ ডোজ করোনার টিকা মজুত আছে এবং আরো অর্ধ কোটি টিকা খুব শিগগিরই পাওয়া যাবে। বর্তমানে টিকার বয়সসীমা ৩৫ থাকলেও তা ১৮ করার পরিকল্পনা হচ্ছে। চলমান কঠোর বিধি নিষেধ শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ হার বাড়ার পাশাপাশি মৃত্যু ঝুঁকি বাড়ার আশংকা করছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, সাধারণ ও আইসিইউ মিলে ২৫ শতাংশ বেড এখনো খালি আছে। তবে, সংক্রমণের লাগাম টেনে ধরতে না পারলে স্বাস্থ্যখাত পরিস্থিতি সামাল দিতে পারবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আগে এই বয়স সীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়।

অর্থাৎ, যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। তবে বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সসীমার বাইরেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ