জাতীয়

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শামসুল আলমের শপথ আজ

ড. শামসুল আলম / ছবি: সংগৃহীত
ড. শামসুল আলম / ছবি: সংগৃহীত

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য ড. শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ রবিবার শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যোগ দিবেন বলে জানা গেছে। তিনি টানা ১২ বছর জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়। বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পান শামসুল আলম। এরপর কয়েক বার তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।

জিইডির সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের সময়ে তিনটি পাঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ ১১৪টি প্রকাশনা প্রকাশ করা হয়। জিইডি-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তিন দশকেরও বেশি সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ