জাতীয়

বাংলাদেশের বন্ধু সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

সায়মন ড্রিং, ব্রিটিশ সাংবাদিক
সায়মন ড্রিং, ব্রিটিশ সাংবাদিক

১৯৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনীর নিধনযজ্ঞের খবর যে ব্রিটিশ সাংবাদিক বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই সায়মন ড্রিং আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রুমানিয়ার একটি হাসপাতালে গত শুক্রবার অস্ত্রোপচারের সময় সায়মন ড্রিংয়ের মৃত্যু হয়। তার আত্মীয় ক্রিস বার্লাসের বরাতে এ তথ্য জানায় একটি গণমাধ্যম।

সাইমন ড্রিং রয়টার্স, টেলিগ্রাফ এবং বিবিসির হয়ে বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছে।

ইংল্যান্ডের নরফোকে ১৯৪৫ সালের ১১ জানুয়ারি জন্ম নেন সায়মন ড্রিং। ১৮ বছর বয়স থেকে সাংবাদিকতা শুরু করেন তিনি। একাত্তরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোয় এই ব্রিটিশ সাংবাদিককে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার।

স্ত্রী ফিয়োনা ম্যাকফারসন, ইভা ও ইনডিয়া এবং তানিয়া নামে তিন মেয়ে রেখে গেছেন সায়মন ড্রিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ