জাতীয়

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রিয় দেশবাসী, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। এসময় ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে, জিতবো ইনশাল্লাহ।

তিনি বলেন, আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ