জাতীয়

বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে দিন তারিখ বলতে পারছি না: দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে টিকা সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। ভারতে টিকা উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে টিকা দিতে পারব। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে, এটা ইতিবাচক দিক।

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার সকালে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, কভিডের মধ্যে গত একবছরে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। আবার বাংলাদেশেও ভারতের রপ্তানি বেড়েছে। এর মানে হল, যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, তাহলে কভিড অতিমারির মধ্যে আমরা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখত পারব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে আমাদের উভয় দেশকে এখনও সতর্ক থাকতে হবে।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশও কভিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে।

এসয় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।

এর আগে গত ১৮ জুলাই বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক নিজ দেশে গিয়েছিলেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ