প্রতি মাসে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকা দেওয়ার ব্যবস্থাও করা হবে। রবিবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিদর্শনে শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চারটি হাসপাতাল নির্ধারণ করেছে সরকার। এগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, আহসানুল্লাহ হাসপাতাল, লালকুঠি হাসপাতাল ও রেলওয়ে হাসপাতাল। এছাড়া আরও কয়েকটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের ৭৫ শতাংশই গ্রাম থেকে আসা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল ফিল্ড হাসপাতাল করা হয়েছে এখানে এক হাজার বেডের হাসপাতাল করা হচ্ছে। /