জাতীয়

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও ব্রুনাইয়ের রাজার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইর সুলতান হাসসান আল-বলকিয়াহ
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইর সুলতান হাসসান আল-বলকিয়াহ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ও ব্রুনাইর সুলতান হাসসান আল-বলকিয়াহকে আম পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত রবিবার (২৫ জুলাই জানানো হয়, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ১ হাজার কেজি আম রাষ্ট্রপতির মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত সপ্তাহে হস্তান্তর করা হয়।

রাষ্ট্রপতি সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার এই উপহার গ্রহণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রুনাইর সুলতানের জন্যও শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।

গত শনিবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে আমগুলো হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ