জাতীয়

ভারত থেকে আরও ২০০ টন অক্সিজেন এলো

ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’
ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে করোনা মোকাবিলায় ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) এসেছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে অক্সিজেন বহনকারী ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’-এর আরেকটি ট্রেন এসে পৌঁছায়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্দে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব।

অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হবে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোয় এ অক্সিজেন সরবরাহ করা হবে।

বুধবার (২৮ জুলাই) পৌনে ১১টার দিকে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এর আগে গত রোববার (২৫ জুলাই) একটি ট্রেনে রেলপথে বাংলাদেশে প্রথম ২০০ টন অক্সিজেন আনে লিন্দে বাংলাদেশ। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ