জাতীয়

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ২৩৭

বাংলাদেশে করোনাভাইরাস
বাংলাদেশে করোনাভাইরাস

দেশে করোনায় শনাক্তের সকল রেকর্ড ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের প্রাণহানি হয়েছে করোনাভাইরাসে। একই সময়ে ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২০ হাজার ১৬ জনের। একদিনে করোনা শনাক্তের হার ৩০.১২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১০ লাখ ৩৫ হাজার ৪৮৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৪৯ জন আর নারী ৮৮ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৬২ জন, খুলনায় ৩৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ১৬ জন, সিলেটে ১৮ জন, বরিশালে ৯ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ