দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে।
এছাড়া এই ভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ২৭১ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্য়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, আগের দিন বুধবার ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ৮৮ জন নারী। এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয় আরও ১৬ হাজার ২৩০ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত।
গত মঙ্গলবার (২৭ জুলাই) দেশে ভেঙেছে সব মৃত্যুর রেকর্ড, মারা গেছে ২৫৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয় ১৪ হাজার ৯২৫।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: