২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। রবিবার (১ আগস্ট) দুপুরে পিএসসি এ ফল প্রকাশ করে।
এছাড়াও এসএমএসে ফল জানা যাবে। এজন্য টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
ফল দেখতে BPSC এর ওয়েবসাইটের PDF লিংকটি ক্লিক করুন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: