জাতীয়

জাপান থেকে আজ আসছে আরও ছয় লাখ ১৬ হাজার টিকা

গতকাল সোমবার রাতে জাপান থেকে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইট টিকা নিয়ে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে / ছবি: সংগৃহীত
গতকাল সোমবার রাতে জাপান থেকে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইট টিকা নিয়ে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে / ছবি: সংগৃহীত

বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান আজ মঙ্গলবার ঢাকায় আসছে। এ চালানে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল সোমবার জাপানের স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে টিকা বহনকারী নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল ছেড়েছে।

এদিকে রাতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে পেজে জানানো হয়েছে, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসছে। ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট রাত ৯টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

টোকিওর বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. সৈয়দ নাসির এরশাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন উল্লেখ করে দূতাবাস জানায়, মঙ্গলবার টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।

সম্প্রতি জাপান কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ লাখের বেশি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয়। এরপর গত ২৪ জুলাই প্রথম জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। ৩১ জুলাই আসে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। এ পর্যন্ত জাপান থেকে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা দেশে এসেছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ