জাতীয়

শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে

অভ্যন্তরীণ ফ্লাইট রুটে বিমান
অভ্যন্তরীণ ফ্লাইট রুটে বিমান

আগামীকাল শুক্রবার (৬ আগস্ট) থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিমান চলাচলের অনুমতি দেয়া হয়।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ১ জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে তাদের জন্য সীমিত পরিসরে ২ জুলাই থেকে ফ্লাইট চালু ছিল।

পরবর্তীতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় আবারও চালু হয় বিমান চলাচল। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও লকডাউন ঘোষণা করায় সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ হয়ে যায়। ওই সময় শুধু মাত্র আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের চলাচল করার অনুমতি ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ