জাতীয়

দেশে করোনায় মৃত্যুর আগের সব রেকর্ড ছাড়াল

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু

মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে। আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। এর আগে বুধবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪১ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৭৪৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

সরকারি হিসেবে একদিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। আগের দিন বুধবার সারা দেশে প্রায় ৫০ হাজারের মতো নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১৩ হাজার ৮১৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। আর একদিনে মৃত্যু হয় ২৪১ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ