জাতীয়

আজ থেকে ইউনিয়ন পর্যায়ে গণটিকা: চলবে ১২ আগস্ট পর্যন্ত

করোনার গণটিকা
করোনার গণটিকা

আজ থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। এই ৬ দিনে সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। টিকা দেয়া হবে ২৫ বছর ও তদূর্ধ্ব গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষকে প্রাধান্য দিয়ে। মিয়ানমারের থেকে আসা রোহিঙ্গাদেরও টিকা দেওয়া হবে।

শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম একথা জানান।

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সম্প্রসারিত আকারে শনিবার দেশব্যাপী ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ আগস্ট ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে যাচ্ছি।’

এই ক্যাম্পেইনের আওতায় দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেয়া হবে। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ