জাতীয়

আজ আসছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

ভারতের উপহারের অ্যাম্বুলেন্স
ভারতের উপহারের অ্যাম্বুলেন্স

ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের অ্যাম্বুলেন্স আসছে আজ শনিবার। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো আসবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। সেই উপহারের দ্বিতীয় চালানের ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এ তথ্য গত বৃহস্পতিবার জানিয়েছিল ঢাকায় ভারতীয় হাইকমিশন।

আজ শনিবার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করবে। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স আসছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ