দেশজুড়ে ১১ আগস্ট থেকে বিধি নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
শপিংমল, দোকানপাট, মার্কেট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া খাবার দোকান, হোটেল-রেস্টুরেন্ট সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা রেখে খোলা থাকবে।
রোববার (৮ আগস্ট) করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমান যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে।
সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলাবাহিনী, সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।
সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: