জাতীয়

ট্রেনের টিকিট বিক্রি শুরু

কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া যাবে
কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া যাবে

রাজধানী ঢাকাসহ বিভিন্ন রেলস্টেশনের কাউন্টার ও অনলাইন থেকে আজ সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট কাটা যাবে।

বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে। তবে ৭০৫ একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ও ৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সূত্রে জানা যায়, ট্রেনের টিকিট ৫০ শতাংশ কাউন্টারে ও ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হচ্ছে। কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনেই টিকিট বিক্রি করা হচ্ছে।

সোমবার সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে আন্তঃনগর ট্রেনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার বিক্রি হবে।

করোনা সংক্রমণরোধে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে।

যার মধ্যে রয়েছে:

আগের ভাড়ায় যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ থাকবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে প্রবেশ করতে হবে। নইলে তাকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ