আজ ঢাকায় আসছে আরো ১৭ লাখ ডোজ সিনোফার্মের করোনা টিকা।
বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই টিকা দিচ্ছে চীন। ভোর ৫টা ২৫ মিনিটে বেইজিং থেকে ভ্যাকসিন নিয়ে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
এর আগে, গেল ২৯ জুলাই বাণিজ্যিকভাবে সিনোফার্মের কাছ থেকে কেনা ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এছাড়া গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ, এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে করোনা প্রতিরোধে চীনের পক্ষ থেকে ভ্যাকসিন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: