চিকিৎসকদের জন্য চলমান ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার তারিখ দুই দিন পিছিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ১২ আগস্ট শুরু হয়ে এ ভাইভা অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: