বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে।
বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে টিকার এই চালান নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: